slider

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ক কর্মশালা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কর্তৃক প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক হলরুমে অর্ধদিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল আল মামুন, বিভাগীয় কর্মকর্তা (বিএফ আর আই) ড.মো: জাকির হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম সহ সরকারি বেসরকারি বিভিন্ন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

কর্মশালায় বাংলাদেশে বনায়ন বৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়া কলম পদ্ধতি ও টিস্যু পদ্ধতির মাধ্যমে বিলুপ্ত প্রজাতির গাছকে কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বাঁশের নতুন প্রযুক্তি ব্যবহার ও বাঁশ উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়া আলোচনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button