ফরিদপুর চিনিকলে সিবিএ নির্বাচন, শাহিন সভাপতি এবং মিলন সাধারণ সম্পাদক

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধিঃ বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে।
২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। আলোচিত এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ শাহিন মিয়া তার প্রাপ্ত ভোট সংখ্যা ২৯৪ এবং তার নিকটতম প্রতিদ্বন্দী মোহাম্মদ আব্বাস আলী বিশ্বাস পেয়েছেন ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মির্জা মাজহারুল ইসলাম মিলন ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী কাজল বসুর প্রাপ্ত ভোট সংখ্যা ১৯৫।
জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে রেজাউল করিম, সহ-সভাপতি শহিদুল সরদার, যুগ্ম সম্পাদক পদে মোঃ জাহিদুল ইসলাম, সহ-সম্পাদক পদে আবুল হাসান রকি, সাংগঠনিক সম্পাদক পদে মোক্তার সরদার, অর্থ সম্পাদক পদে মোঃ মনিরুজ্জামান মিন্টু, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে আবুল কালাম আজাদ, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুভাষ কর নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রশাসন ও হিসাব বিভাগে মতিয়ার রহমান মিঞা, কৃষি বিভাগে আরিফুল ইসলাম, শাহিন মাহমুদ, হাসিম আল জায়িদ, পরিবহন বিভাগে মিঠুন মোল্লা, হাসানউদ্দিন, রসায়ন বিভাগে ইজাজুল মোল্লা, মাহমুদুর রহমান, যান্ত্রিক বিভাগে আছাদ হোসন রুবেল শেখ, শহিদুল ইসলাম ও বিদ্যুৎ বিভাগে মুন্নু ফকিরসহ মোট ১২জন সদস্য নির্বাচনে বিজয় লাভ করে। নির্বাচনে সংগ্রাম পরিষদ ও শ্রমিক কর্মচারী পরিষদ দুটি প্যানেলে মোট ২৩ টি পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। ৪৭২ জন ভোটারের মধ্যে ৪৭১ জন ভোট অধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক(অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, সদস্য সচিব ছিলেন জুনিয়র অফিসার মোঃ জামাল হোসেন খান, সদস্য আব্দুল খালেক, মোঃ মতিয়ার রহমান ও মোঃ মিলন হোসেন।




