slider

ঠিকাদার পাঁচ বছরেও বুঝিয়ে দিচ্ছে না বিদ্যালয়ের নতুন ভবন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ফুলমতি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা একাডেমিক ভবনের কাজ নিয়েছে গোল্ডেন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
২০১৯ সালের জুলাই থেকে ১৮ মাসে কাজটি সম্পন্ন করার কথা থাকলেও, দীর্ঘ ৬০ মাসেও ভবনটি বুঝিয়ে দিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২ কোটি ৫১ লাখ ৪৩ হাজার ৪শ৮৯ টাকার কাজটি নিয়ে অবহেলার কারণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল বাশার গত ৪/৬/২০২৩ তারিখে লিখিত অভিযোগ দাখিল করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী বরাবর।
যথা সময়ে কাজ সম্পাদন এবং বুজিয়ে না দেওয়ায় স্কুলের ঝুকিপূর্ণ জরাজীর্ণ পুরাতন ভবনে প্রচন্ড তাপদাহে গাদাগাদি করে পাঠদান করাচ্ছেন শিক্ষক মন্ডলী।
বিষয়টি জরুরি পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেছেন, ফুলমতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসা (অবঃ)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button