slider

কটিয়াদীতে ইয়াবা সহ গ্রেফতার ১

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার, করগাঁও ইউনিয়নের মামুদপুর এলাকা থেকে মোঃ মকবুল হোসেন (৩০) নামে এক ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মকবুল হোসেন কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের ভাইস্তারপার এলাকার মোঃ কালামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই (নি:)মোহাম্মদ রমজান আলী সঙ্গিয় অফিসার -ফোর্স এর সহায়তায় গত ২৩শে এপ্রিল রাত্রে কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের মামুদপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়ির পশ্চিমে তন্ময়ের অস্থায়ী ধান মাড়াই খলায় এক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মকবুল হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা ৫৫ পিস ইয়াবার ট্যাবলেট উদ্ধার পূর্বক তালিকা মুলে জব্দ করে। এই ঘটনায় মাদক ব্যবসায়ী মোঃ মকবুল হোসেনের বিরুদ্ধে কটিয়াদি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button