slider

নিয়ামতপুরে ফেনসিডিল সহ দুই মাদক কারবারি আটক

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ২৪ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার ছাতড়া গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তি নিয়ামতপুর উপজেলার সিংড়া উজিরপুর গ্রামের মৃত তোরাব আলীর ছেলে আব্দুর রশিদ পাতু (৬২) ও আব্দুল গণি মন্ডলের ছেলে হায়দার আলী(৫০)।

থানা সূত্রে ও পুলিশ জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনর্চাজ এর নেতৃত্বে এসআই ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর ও এএসআই আকবুল হোসেন, এএসআই এনামুল হক, এএসআই নামজুল হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ছাতড়া গ্রামস্থ ছাতড়া কমিউনিটি ক্লিনিকের সামনে অভিযান চালিয়ে ২৪ বোতল ফেনসিডিল ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ মাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button