slider
দাউদকান্দি ও তিতাসে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ১৮ এপ্রিল বৃহস্পতিবার দাউদকান্দি ও তিতাসে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে ইউএনও আরাফাতুল আলমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা পর্ব শেষে তিনি মেলার উদ্বোধন ঘোষণা করেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.এ এফ এম রকিবুল হাসান ভুইয়া। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান।
তিতাসে উপজেলা পরিষদ মাঠে সেবা সপ্তাহ উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। এখানে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ ওমর ফারুক।



