উপমহাদেশশিরোনাম

চীন সীমান্তে ট্যাংক মোতায়েন ভারতের

চীন সীমান্তে অত্যাধুনিক ১০০ ট্যাংক মোতায়েন করেছে ভারত। পূর্ব লাদাখে এগুলো মোতায়েন করা হয়েছে। তবে ঠিক কোন স্থানে এগুলো রয়েছে নিরপত্তার কারণে সেই তথ্য গোপন রাখা হয়েছে৷
তবে কর্ণেল বিজয় দালালের কথায়, সমুদ্র থেকে অত উচ্চতায় যুদ্ধের এই ট্যাংকগুলোকে সচল রাখা সেনাবাহিনীর কাছে একটা বড় চ্যালেঞ্জ৷ বছরের বেশিরভাগ সময় দুর্গম এই পার্বত্য এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচেই থাকে৷ সেখানে ধাতুর তৈরি অকেজো হওয়ার আশঙ্কা খুব বেশি থাকে৷ এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিচ্ছে ভারতীয় বাহিনী৷ ব্যবহার করা হচ্ছে বিশেষ লুব্রিকেন্ট ও জ্বালানি৷ যাতে সীমান্তে প্রয়োজন পড়লেই ব্যবহার করা যায় এই অত্যাধুনিক মেশিনগুলিকে৷
১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের সময়ও লাদাখে ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছিল৷ তবে, সেই যুদ্ধে ভারত হেরে যাওয়ায় ট্যাঙ্কগুলো ফিরিয়ে নেয়া হয়৷ এত বছর পর ফের ট্যাংক মোতায়েন করেছে ভারতীয় সেনাবাহিনী৷
সূত্র : সংবাদ প্রতিদিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button