অপরাধশিরোনাম

সাপের মাথায় কষ্টিপাথর ছুয়ে ক্যাসিনোতে খেলা শুরু করতেন জুয়াড়িরা

রাজধানীর বিভিন্ন ক্লাবে নিষিদ্ধ জুয়া ক্যাসিনোর দুর্গে হানা দিয়েছে র‌্যাব। বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর বনানীর আহম্মেদ টাওয়ারের গোল্ডেন ঢাকা বাংলাদেশ ক্যাসিনো, ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবসহ ৪টি ক্যাসিনোতে অভিযান চালিয়ে সেগুলো সিলগালা করে দেওয়া হয়।
র‍্যাবের একজন কর্মকর্তা জানিয়েছেন, অন্যান্য ক্যাসিনোর চেয়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের ক্যাসিনোটা একটু ব্যতিক্রম। এটা দেখলে মনে হয় যেন কোনও আধ্যাত্মিক ব্যক্তি এই ক্যাসিনো চালান। কেমন যেন গা ছমছম পরিবেশ।
দরজায় লেখা রয়েছে ‘রে‌স্ট্রি‌কটেড এরিয়া’ (সংরক্ষিত এলাকা)। ভেতরে উঁকি মারতেই দেখা গেল, এক কোনায় এক টুকরা সাপের মাথা ও কষ্টিপাথর।
র‌্যাবের এক কর্মকর্তা জানালেন, প্রতিদিন আয়োজন করে সাপের মাথায় কষ্টিপাথর ছুঁয়েই জুয়া খেলা শুরু হতো ব‌লে এক জুয়াড়ি জানিয়েছেন! জুয়াড়িদের আকৃষ্ট কর‌তে ও হার‌-জিত নির্ধারণে নাকি এসব কাজে দেয় ব‌লে তিনি জানিয়েছেন।
একটু সামনে এগিয়ে যে‌তেই একটি ভিআইপি কক্ষ। কক্ষের ভেতর বড় চেয়ারটিতে বাঘের মাথার ছবির একটি তোয়ালে দেয়া। একটু কাছে যেতেই দেখা গেল তার ওপর হরিণের চামড়ার টুকরো বি‌ছানো।
র‌্যাবের অভিযানের খবর পেয়ে অনেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু বেরসিক র‌্যাব সদস্যরা ক্লাবের আশপাশে তন্নতন্ন করে খুঁজে তাদের আটক করেন।
রাত ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, র‌্যাব সদস্যরা ক্লাবে অভিযানকালে স্টাফসহ কয়েক ডজন মানুষকে আটক করেন। তারা সবাই ক্ষমা চেয়ে ছেড়ে দিতে অনুরোধ জানাচ্ছিলেন।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button