slider

পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ কার্যক্রম পরিদর্শন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা-বেগমপুর এলাকায় শেখ জহুরুল হক পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্প এর সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম।

আজ শুক্রবার (২২ মার্চ)সকাল সাড়ে নয়টায় উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা-বেগমপুর এলাকায় তিনি শেখ জহুরুল হক পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্প এর সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় আরও উপস্থিত জেলা প্রশাসক, যশোর মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম স্থানীয় জনগণের সাথে আরডিএ প্রতিষ্ঠার লক্ষ্য, উপকারিতা এবং ভবিষ্যতে আরডিএর মাধ্যমে স্থানীয় মানুষের ভাগ্যের উন্নয়নের বিষয়ে কথা বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button