আন্তর্জাতিক সংবাদশিরোনাম

তুরস্কে মার্কিন সামরিক ঘাঁটি থেকে বিদ্রোহী সেনা কমান্ডার আটক

তুরস্কে সামরিক অভ্যুত্থানের পর নজিরবিহীন নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে তুরস্কে ব্যবহৃত মার্কিন ঘাঁটিটি। ঘটনার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি ওই ঘাঁটিতে কেউকে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না। তুরস্কের আদানায় অবস্থিত মার্কিন কনস্যুলেট এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।
যদিও অন্য একটি সূত্রে খবর, ওই ঘাঁটি থেকে ব্যর্থ সেনা অভ্যুত্থানের কয়েকজন সন্দেহভাজকে গ্রেফতার করা হয়েছে। আটকদের মধ্যে তুরস্কের বিমান বাহিনীর একজন জেনারেল ও অন্য কয়েকজন কর্মকর্তাও রয়েছে। মূলত আইএসের বিরুদ্ধে লড়াইয়ে এই ঘাঁটিটি ব্যবহার করছে আমেরিকা। আমেরিকা ছাড়াও এই ঘাঁটিতে আইএসের জন্যে লড়াইয়ে কয়েকটি রাশিয়ান যুদ্ধবিমানও রাখা রয়েছে।
ঘটনার পর মার্কিন দূতাবাসের ওয়েব সাইটে দেয়া বিবৃতিতে দক্ষিণাঞ্চলীয় তুরস্কের আদানায় অবস্থিত ইনজারলিক বিমান ঘাঁটি ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য মার্কিনীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ইনজারলিক বিমান ঘাঁটিতে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না। এ ছাড়া বিমান ঘাঁটির বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দেয়া হয়েছে উল্লেখ করে এতে বলা হয়, স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত এই ঘাঁটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। যত দ্রুত সম্ভব ঘাঁটিটি ব্যবহার করা যাবে বলে আশাবাদ প্রকাশ করেছে পেন্টাগনের মুখপাত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button