খেলা

লর্ডস টেস্ট জয়ের পথে পাকিস্তান

লর্ডসে রাহাত আলীর তাণ্ডবে বিপর্যয়ে ইংল্যান্ড। ১৪১ রান তুলতেই তারা ৬ উইকেট হারিয়ে ফেলেছে। তাদের করতে হবে আরো ১৪২ রান। হাতে আছে মাত্র ৪ উইকেট।
রোববার ম্যাচের চতুর্থ দিনে পাকিস্তানকে ২১৫ রানে অল আউট করে দেয়ার পর ইংল্যান্ড বেশ খুশি হয়েছিল। কিন্তু রাহাত আলী তাদের সেই খুশি বেশিক্ষণ থাকতে দেননি। অ্যালিস্টার কুক ৮, হ্যালস ১৬, রুট ৯ রানে আউট হন। রাহাত আলীর পর ইয়াসির শাহ ২টি ও ওয়াহাব রিয়াজ ১টি উইকেট নিলে ম্যাচ পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায়।
এর আগে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিনে মাত্র ১ রান যোগ করেই পতন ঘটে পাকিস্তানের শেষ ২ উইকেটের। জয়ের জন্য ইংল্যান্ড ২৮৩ রানের লক্ষে খেলতে নামে।
ম্যাচ জিততে পাকিস্তানের দরকার আর মাত্র ৪টি উইকেট।
পাকিস্তান : ৩৩৯ ও ২১৫
ইংল্যান্ড : ২৭২ ও ১৪১/৬।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button