slider

ঋণের চাপে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীর ‘আত্মহত্যা’

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : ৩ মার্চ ঋণের বোঝা সইতে না পেরে মানিকগঞ্জের ঘিওরে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
রবিবার সকাল আটটার দিকে স্থানীয় কৃষকরা ফসলের মাঠে যাবার সময় নিহতের বাড়ির পাশের পরিত্যাক্ত ভিটার এক গাছে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারকে জানায়। পরে খবর পেয়ে ঘিওর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত অরুণ তরফদার (৪৭) উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের বাগ বানিয়াজুরী গ্রামের বাসিন্দা অনিল তরফদারের ছেলে। তিনি তরা হাটে চালের পাইকারি ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্ত্রী নিয়তি সরকার জানান, সে (অরুণ) একাধিক ব্যক্তি ও মহাজনের কাছ থেকে ঋণগ্রস্থ ছিলেন তার স্বামী। পাওনাদাররা টাকার জন্য চাপদিলে একপর্যায়ে অতিষ্ঠ হয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
তরা হাটের অরুনের প্রতিবেশী ব্যবসায়ী সুমিত কুমার মোদক বলেন, অরুণ মহাজনের কাছে ৯ লাখ টাকা বাকি এনে ব্যবসা শুরু করেন। বাকি দিয়ে ব্যবসায় লোকসানের মুখে পড়ে। দীর্ঘদিন মহাজনদের ঋণ পরিশোধ করতে না পারায়, সে মানসিকভাবে ভেঙে পড়ে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।  অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন যাবত ঋণগ্রস্থ হওয়ার কারণে পরিবারে অভাব অনটন ও কলহ লেগে থাকতো। এ কারনে সে আত্মহত্যা করতে পারেন। তদন্ত চলছে।  ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত ছাড়া এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত করে বলা যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button