slider

কটিয়াদীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র শবেবরাত পালিত

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সর্বত্র ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথধর্মীয় মর্যাদায়পবিত্র শবেবরাত পালিত হয়েছে।

মুসলিম সম্প্রদায়গন হিজরী বর্ষের ১৪ সাবান দিবাগত রাত বিশ্ব মুসলিম উম্মাহর পবিত্র শবেবরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে আসছেন। তাছাড়া এ রাতটি লাইলাতুল বরাত হিসাবেও পরিচিত। রবিবার ২৫ ফেব্রুয়ারি বাদ মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত পবিত্র শবেবরাত উপলক্ষে কটিয়াদীর সমস্ত মসজিদে মসজিদে ধর্মীয় আলোচনা তথা পবিত্র শবে বরাতের ফজিলত, পবিত্র কোরআন হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয়, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনে করণীয় সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হয়। কটিয়াদী কেন্দ্রীয় মসজিদ তথা কলা মহাল দরগা জামে মসজিদে হাজারো মুসল্লির অংশগ্রহণে পবিত্র শবে বরাত উপলক্ষে বিভিন্ন ধর্মীয় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে মুসল্লিগণ দেশের সুখ সমৃদ্ধি ও উন্নতির জন্য এবং নিজেদের গুনাহ মাফ সহ আল্লার নৈকট্য লাভের আশায় সমস্ত রাতভর নফল নামাজও আদায় করেন। নামাজ শেষে মুসুল্লিগণ তাদের আত্মীয়-স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে দরুদ পাঠ সহ তাদের জান্নাত নসিব করার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button