slider

ভয়েজার স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ২১ ফেব্রুয়ারী বুধবার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দাউদকান্দি গৌরীপুর ভয়েজার ইংলিশ স্কুল এন্ড কলেজে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন মুন্সির সভাপতিত্বে ও অধ্যক্ষ মোঃ সুমন সরকারের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ নাজিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাতুল আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, সহকারী সিনিয়র পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়া মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র, ক্রেষ্ট ও আর্থিক সম্মানী প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button