slider

যশোরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ মিন্টু (৩০) গ্রেফতার।
গ্রেফতারকৃত মিন্টু যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন বালিয়াডাঙ্গা (মান্দিয়া বটতলা) এর মোঃ ইনতাজ শেখের ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই বিপ্লব সরকার, এসআই মোঃ শাহিনুর রহমান, এএসআই মোঃ আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম আজ সোমবার (১৯ ফেব্রুয়ারী) তিনটায় কোতয়ালী থানাধীন চুড়ামনকাটি ইউনিয়নের দৌগাছীয় গ্রামের হজরত শাহ সুলতান আহমেদের রাস্তার উপর থেকে আসামি মিন্টুকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
সংক্রান্তে এসআই বিপ্লব সরকার বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button