slider
তিতাসে বিনামূল্যে তিন হাজার ড্রাগন গাছ বিতরণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ১৮ ফেব্রুয়ারী রোববার তিতাস উপজেলার সাধারণ মানুষের মাঝে তিন হাজার ড্রাগন ফলের গাছ বিতরণ করেছেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও তিতাস ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন পলাশ। তিতাসের গাজিপুর ডাকবাংলো প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পরিচর্যা এবং রোপণ বিষয়ে পরামর্শ মূলক বক্তব্য রাখেন উপজেলা কৃষি উদ্ভিদ বিষয়ক কর্মকর্তা মোঃ আতিকুর রহমান। উল্লেখ্য ড্রাগন ফলের সহজলভ্যতার জন্য দেলোয়ার হোসেন পলাশ তাঁর ভিটিকান্দিস্থ গ্রামে একটি ড্রাগন বাগান করেন, বিনামূল্যে বিতরণের জন্য ওখানে আরো নয় হাজার গাছ মজুদ রয়েছে বলে তিনি জানান।




