slider

সকলের জন্য কাজ করতে চাই–আবদুস সবুর এমপি

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ১৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে দাউদকান্দি আদর্শ হাইস্কুল মাঠে এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কুমিল্লা-১ সংসদীয় আসনের এমপি ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেছেন দাউদকান্দি ও তিতাস উপজেলার সকল জনগনের সার্বিক কল্যানে কাজ করতে চাই। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আন্তর্জাতিক ভাবে টিকে থাকার জন্য সততা, উন্নয়ন ও অগ্রগতির কোনো বিকল্প নেই। নাগরিক সংবর্ধনা কমিটির আহবায়ক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.আব্দুল মান্নান জয় এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-২ হোমনা মেঘনা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল ও উপজেলা আহবায়ক শাহজাহান খন্দকারের নেতৃত্বে অসংখ্য নেতাকর্মী বিশাল মাঠে শৃঙ্খলা রক্ষায় কাজ করেন। এছাড়া আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার আবদুস সবুরকে ফুলর তোড়া দিয়ে সংবর্ধিত করে। পরে দেশ সেরা শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button