আয়েশা ব্রাইট ফিউচার স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: তিতাস উপজেলার মজিদ পুর আয়েশা ব্রাইট ফিউচার স্কুল এন্ড কলেজে গতকাল শনিবার দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মোঃ তন্ময় হাসান কাজলের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মজিদ পুর ইউনিয়নের দড়িগাও গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মোঃ আশরাফুল আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের অর্থ বিষয়ক সম্পাদক কামরুল হাসান লিটন, ইয়াছিন মিয়া মেম্বার, আবু হানিফ মেম্বার, সাবেক মেম্বার আব্বাস আলী,সাবেক মেম্বার আবুল কাশেম, প্রতিষ্ঠানের এ্যাডমিন ও ডিরেক্টর কবির হোসেন আজাদ, প্রধান শিক্ষক মোঃ সবুজ আহমেদ, সাবেক মেম্বার নেকবর আলী, নাজিম উদ্দিন সরকার, লিলু মিয়া,সিরাজুল ইসলাম, রহমত আলী সরকার, হাজী শহিদ মিয়া,জসিম মিয়া,আঃ বাতেন লেংটা,হোসেন মিয়া ও আঃ করিম মিয়া।




