slider

কটিয়াদীতে দুর্বৃত্তের দায়ের কোপে দুহাতের কব্জি বিচ্ছিন্নের প্রতিবাদে মানববন্ধন

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম নয়নকে সন্ত্রাসী বাহিনী কর্তৃক তার দু হাতের কব্জি বিচ্ছিন্ন করার প্রতিবাদে গত ৮ ফেব্রুয়ারি কটিয়াদী বাসস্ট্যান্ডে কটিয়াদী উপজেলা বাসির ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে প্রায় কয়েক হাজার লোকের সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি সদরুল হক বাচ্চু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জগলুল হোসেন, জালালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মনিরুল হক রাজিব, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া লিটন এবং আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে নয়নের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি সহ এলাকায় দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।

উল্লেখযোগ্য যে, গত পহেলা ফেব্রুয়ারি রাতে একদল দুর্বৃত্ত, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম নয়নের উপর হামলা চালিয়ে, কুপিয়ে তার দুহাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে। এ ব্যাপারে নয়নের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে কটিয়াদি মডেল থানায় অভিযোগ দায়ের করে। কটিয়াদি মডেল থানা কর্তৃপক্ষ এ পর্যন্ত পাঁচ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button