সাতবাড়িয়া ভবানীপুর বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত

মো:লিটন উজ্জামান,কুষ্টিয়া প্রতিনিধি : আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ ও এই উপলক্ষে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠানে ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উক্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শামসুল হক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উক্ত বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিনোদ কুমার বিশ্বাস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ও ম্যানেজিং কমিটির সদস্য সাজেদুর রহমান সান্টু ও রোজি খাতুন এবং বিদ্যালয়ের শিক্ষক মনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হয়। এছাড়া এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শিক্ষার্থীরা।



