বাউল সম্প্রদায়ের ধর্মীয় গানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী কুড়িখাই মেলার আনুষ্ঠানিকতা শুরু

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে ৫ ফেব্রুয়ারি সোমবার রাতে বিশাল তামার ডেগে তাবারক রান্না ও বাউল সম্প্রদায়ের ধর্মীয় গানের আসরের মধ্য দিয়ে অর্ধশতাব্দীর প্রাচীন ঐতিহ্যবাহী কুড়িখাই মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এ উপলক্ষে এলাকার ধর্ম প্রাণ লোকজন হযরত শাহ শামসুদ্দিন আউলিয়া সুলতানুল বুখারী (র:)রওজা মোবারক যিয়ারত করেন।
উল্লেখযোগ্য যে গত তিন ফেব্রুয়ারি এ মাজার প্রাঙ্গনে মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ দুই সংসদীয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ সোহরাব হোসেন। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ময়নুজ্জামান অপুর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলার চেয়ারম্যান ডাক্তার মুশফিকুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) তামারা তাসবিহা, কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সাবেরী, কিশোরগঞ্জ জেলা সিপিবির সভাপতি আব্দুর রহমান রুমি প্রমুখ। সভায় প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ সোহরাব হোসেন এই মাজার কে সুন্দর ও উন্নয়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। তাছাড়া মেলার আশপাশ দিয়ে বিভিন্ন রাস্তাঘাট এবং ভাঙ্গা ব্রিজ স্থানীয় নির্বাহী অফিসার সমন্বয়ে দ্রুত গতিতে এগুলি নির্মাণ করা হবে। অবশেষে মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য মেলা উদযাপন কমিটির গঠন করা হয়। অত্র অঞ্চলের অন্যতম গ্রামীণ মেলা শুরু হবে আগামী ১২ ফেব্রুয়ারি সোমবার। সপ্তাহব্যাপী এই মেলা চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।




