slider

মানিকগঞ্জে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো: আবুল বশর।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে সিটি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিওও এবং ক্যামেলকো মাহিয়া জুনেদ এর সভাপতিত্বে মূল অনুষ্ঠান শুরু হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: গোলাম মহিউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসীন মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা শিক্ষা অফিসের টেনিং কোঅরডিনেটর তানজিলা আফরোজসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ।
এই কনফারেন্সে মানিকগঞ্জ জেলার ২৩ টি তফসিলি ব্যাংক ও ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button