slider
কটিয়াদীতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। রবিবার ২৮শে জানুয়ারি কটিয়াদী উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্তে এবং উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ রাসেল শেখ, কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোঃ আশরাফুল আলম, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার প্রমুখ




