slider

সিংড়ায় দু গ্রুপের সংঘর্ষ আলীগ নেতা নিহত আহত ৫

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় দু পক্ষের সংঘর্ষে সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আফতাব উদ্দিন (৫০) নিহত। ইউনিয়ন যুবলীগের সাধারণ স¤পাদক আবুল কালাম ও গুরুত্বর আহত আরো ৩ জনকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়েছে। আহত অন্যন্যোরা হলো কুদ্দুস গ্রুপের মাসুদ, রুহুল ও মুসা। অন্য দুইজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে ।
জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামে আফতাব গ্রুপ ও কুদ্দুস- ফরিদ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিলো। বৃহ¯পতিবার রাত ৮ টার দিকে আফতাবের নেতৃত্বে বামিহাল দশোপাড়ায় কুদ্দুস গ্রুপের লোকজনের বাড়িতে হামলা করে। এতে ৩ জন আহত হয়। পরে কুদ্দুসের নেতৃত্বে বাজারে অবস্থানরত আফতাব গ্রুপের উপর পাল্টা হামলা করা হয়। এসময় আফতাব ও কালামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে গ্রামবাসী আফতাবকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আফতাব কে মৃত ঘোষনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে । ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । এখন পর্যন্ত কোন অভিযোগ আমরা পায়নি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button