slider

বোয়ালমারীতে ইয়াবা সহ গ্রেপ্তার ১

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রনের একটি দল সোমবার দুপুরে বোয়ালমারীতে অভিযান চালিয়ে ৪শ’ পিস ইয়াবা বড়িসহ কাজী এনামুল হক (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। এনামুল হক উপজেলার বারখাদিয়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিদর্শক (ক,সার্কেল) মো. আমিরুল ইসলাম বাদি হয়ে সোমবার রাতে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। মামলা নম্বর ১১।

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে বারখাদিয়া কাজী এনামুল হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক করে তার দেহ তল্লাসি করে এনামুক হকের পরিহিত লঙ্গুর ডান কোচর থেকে জিপারযুক্ত পলি প্যাকেট থেকে ২শ’ পিস আরেকটি প্যাকেট থেকে ২শ’ পিস করে আলাদা আলাদা দুটি প্যাকেট থেকে মোট ৪শ’ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেন।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ শেখ সাদিক বলেন, মাদক উদ্ধারের বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোক নিয়ে গেছে তারা আসামিকে আদালতে প্রেরণ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button