slider

ড্রজারের পানিতে তলিয়ে যাচ্ছে ফসলি জমি কৃষকরা অসহায়

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : ড্রেজার দিয়ে কুমিল্লা জেলার তিতাস উপজেলার বিভিন্ন গাং বা খাল কাটার নামে চলছে বালু বিক্রির মহোৎসব, বিপরীতে কৃষকদের ফসলি জমি ডুবে যাচ্ছে ড্রেজারের পানিতে। কৃষকদের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করা হলেও কোনো প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগী কৃষকরা এমনটাই জানা গেছে। কলা কান্দি ইউনিয়নের দড়ি মাছিমপুর সড়কের উত্তর দক্ষিণ দু’দিকে ড্রেজারের পানিতে সয়লাব কৃষকদের রবিশস্যের কয়েকশো একর জমি। এই মওসুমে ইরিধান আবাদের মোক্ষম সময়, কিন্তু জমি গুলো ড্রেজারের পানিতে তলিয়ে থাকায় তাঁরা ধান চাষ করতে পারছে না। আলম মোল্লা ও মজিব গং ড্রেজারের বালি বিক্রি করে মোটা অংকের টাকার মালিক হলেও কৃষকরা তাদের হুমকি ও ভয়ভীতির কারনে মুখ ফুটে কিছু বলতেও পারছে না এমন অভিযোগ নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীদের। ভুক্তভোগী কৃষকদের পক্ষে ইসমাইল হোসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক উর রহমানকে বিষয়টি অবহিত করলে তিনি লিখিত অভিযোগ করতে পরামর্শ দিয়েছেন। কিন্তু ক্যাডার বাহিনীর ভয়ে কেউ এগিয়ে আসতে পারছে না বিধায় তাঁরা প্রশাসনের যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button