টানা চতুর্থবার বিজয়ী সিমিন হোসেন রিমি

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের সিমিন হোসেন রিমি। বেসরকারিভাবে তিনি বিজয়ী হয়েছেন।
তিনি মোট ৮৯ হাজার ৬৬২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আলম আহমেদ ৪৪ হাজার ৪৫ ভোট পেয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) রাতে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী তাঁর কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।
এ আসনে মোট ভোটার কাপাসিয়া উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৩১০৭৪৭ ভোট, মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ১৩৬৬৩৪ ভোট। বৈধ ভোটের সংখ্যা ১৩৫২৬২ ভোট, বাতিল হয়েছে ১৩৭২ ভোট। শতকরা হিসাবে ৪৩.৯৭ ভাগ ভোট পড়েছে।
মোট প্রতিদ্ব›দ্বী ৭ জন প্রার্থীর অন্যান্যদের ভোটের ফলাফল হলো- কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী আব্দুর রউফ ডাব প্রতীকে ১৮৭, সুপ্রিম পার্টির মাসুদ চৌধুরী একতারা প্রতীকে ৩৭৮, বিএনএফ পার্টির সারোয়ার-ই- কায়েনাত টেলিভিশন প্রতীকে ১০৫, জাতীয় পার্টির শামসুদ্দিন খান লাঙ্গল প্রতীকে ৪৭৫,স্বতন্ত্র সামসুল হক ট্রাক প্রতীকে ৩৪৩ ভোট পেয়েছেন।
টানা চতুর্থবার এমপি নির্বাচিত হয়েছেন টিপু মুনশি। ২০১২ সালের উপ নির্বাচনে, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এরমধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত তা পালন করছেন তিনি।




