slider

সালথা’য় আ’লীগের নির্বাচনী জনসভায় জনসমুদ্রে পরিণত

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আওয়ামীলীগের জনসভা জনসমুদ্র পরিণত হয়েছে । বুধবার (৩ জানুয়ারি) বিকালে উপজেলা সদরের সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এই সমাবেশের আয়োজন করে উপজেলা আলীগ। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে নৌকার মিছিল এসে বিদ্যালয়ের মাঠ কানায় কানায় পূর্ণ করে ফেলে।

জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।

এসময় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরজ্জামান সর্দার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবাহান, আওয়ামীলীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক কাজী শাহ্জামান বাবুলসহ হাজার-হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী এমপি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে খেলা হবে। খেলা হবে জনগনের সাথে মোনাফেক বেইমানদের। এই খেলায় জয়ী হবে সাধারণ জনগণ। সাধারণ জনগণ নৌকার পক্ষে ছিল, নৌকার পক্ষে আছে নৌকার পক্ষেই থাকবে ইনশাল্লাহ। আজকের জনসভা প্রমাণ করে নৌকার বিজয় সুনিশ্চিত। নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা শান্তির প্রতীক তাই আগামী ৭ তারিখের নির্বাচনে নৌকা মার্কায় সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাই। এলাকায় শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে নৌকার কোন বিকল্প নেই। আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী। সালথা-নগরকান্দার যত উন্নয়ন সবকিছুই তার হাত দিয়ে হয়েছে। মায়ের মত আমিও আপনাদের পাশে থেকে সারা জীবন আপনাদের সেবা করে যেতে চাই। আপনাদের সুখে দুঃখে সবার সাথে মিলেমিশে থাকতে চাই। আজকে যারা টাকার জন্য দলের সাথে বেঈমানি করছে তাদেরকে আর দলে স্থান দেওয়া হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button