slider

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রশিদুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট পাটগ্রাম উপজেলার কলেজ মোড় এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গোলাম মোস্তফা (৪৫) একজন নিহত হয়েছেন।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কলেজ মোড় এলাকার এ ঘটনা ঘটে।

জানা যায়,নিহত গোলাম মোস্তফা পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়ন ৯নং ওয়ার্ডে আব্দুর রহমানের ছেলে,তিনি একই ট্রাক অফিসের ম্যানেজার পদে কাজ করেন।

স্থানীয়রা জানান নিহত গোলাম মোস্তফা হোটেলে নাস্তা খাওয়ার পরে সড়কের এক পাশ থেকে অপর পাশে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা বুড়িমারী গামী ট্রাকটি পিছনে ব্যাগ দিলে তার ধাক্কায় পরে গিয়ে পিছনে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পাটগ্রাম- থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে ।

পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট ঘটনাটি জানতে পেরে ঘটনা স্থলে গিয়ে বিষয়টি পরিদর্শন করেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button