slider
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে ইলিয়টগঞ্জে মতবিনিময় সভা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ২০ ডিসেম্বর বুধবার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাতুল আলম। সভাপতিত্ব করেন স্বাগতিক ইউপি চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদ মেম্বার বৃন্দ, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। চমৎকার আয়োজন করার জন্য চেয়ারম্যান লোকমান হোসেন ও উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী অফিসার।




