মানিকগঞ্জের ৩টি আসনে ২০ প্রার্থী, প্রতীক বরাদ্দ চুড়ান্ত

মানিকগঞ্জ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে মোট ৪ জন। মানিকগঞ্জ-২ আসনে ১০ জন । মানিকগঞ্জ-৩ আসনে ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতীক বরাদ্দ চুড়ান্ত হয়েছে। সোমবার(১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রেহেনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জ-১ আসনে প্রতীক পেলেন যারা-
১. স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ (ঈগল),
২. বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী মোনায়েম খান (নোঙ্গর),
৩. গণফ্রন্টের প্রার্থী মো. শাহজাহান খান (মাছ) ও
৪. জাতীয় পার্টির মো. জহিরুল আলম রুবেল (লাঙ্গল) প্রতীক পান।
মানিকগঞ্জ-২ আসনে প্রতীক পেলেন যারা-
১.বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগম (নৌকা)।
২. স্বতস্ত্র প্রার্থী দেওয়ান সফিউল আরেফিন (মোড়া)।
৩.স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ (ট্রাক)।
৪. স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন আহমেদ (ঈগল)।
৫.স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান খান (কেটলি)।
৬.বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী এ কে এম ইকবাল হোসেন (নোঙ্গর)।
৭.বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী এ কে নাহিদ (একতারা)।
৮.কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী তানভীর হাসান (গামছা) ।
৯. বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী ফেরদৌস আহমেদ আসিফ (ফুলের মালা) ।
১০. বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. জাকির হোসেন (ডাব) ।
মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক পেলেন যারা-
১.বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী এ খালেক দেওযান (নোঙ্গর)।
২.কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী এম হাবিব উল্লাহ (গামছা) ।
৩.বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী জাহিদ মালেক (নৌকা) ।
৪.গণফোরামের প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল (উদীয়মান সূর্য) ।
৫.তৃণমূল বিএনপির প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিশ (সোনালী আঁশ)
৬.জাতীয় পার্টির মোহা. জহিরুল আলম রুবেল (লাঙ্গল)।
ঘোষিত তফসিল অনুসারে ১থেকে ৪ ডিসেম্বর মনোনয়ন বাছাই করা হয়। প্রার্থীতা প্রত্যাহার তারিখ ছিলো ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হয়েছে ১৮ ডিসেম্বর। ভোট গ্রহন ২০২৪ সালের ৭ জানুয়ারি।




