slider
মানিকগঞ্জে ৭ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

নাসির উদ্দিন, হরিরামপুর প্রতিনিধি : মানিকগঞ্জে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রোববার (১৭ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
মানিকগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন- জাকের পার্টির দীন মোহাম্মদ, আওয়ামী লীগের আব্দুস সালাম, জাসদের আফজাল হোসেন খান জকি, জাতীয় পার্টির হাসান সাইদ।
মানিকগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাসদের প্রার্থী রফিকুল ইসলাম।
মানিকগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, জাকের পার্টির দীন মোহাম্মদ, জাসদের সারোয়ার আলম চৌধুরী।



