বিজয় দিবসে নৈয়াইর ড.মোশাররফ হাইস্কুল ও বড় গোয়ালী মাদরাসায় ক্রীড়া অনুষ্ঠান

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: মহান বিজয় দিবস উপলক্ষে নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় ও বড় গোয়ালী মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসা কমপ্লেক্সে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ১৬ ডিসেম্বর রাতে নৈয়াইরে ক্লাস ভিত্তিক বিভিন্ন ক্রীড়ার মধ্যে ব্যাডমিন্টনে নবম শ্রেনী বিজ্ঞান শাখা জয়ী হয়। পুরস্কার বিতরণ করেন প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মনির হোসেন, মোঃ আলাউদ্দিন ও মোঃ ইখতিয়ার মেম্বার প্রমুখ। এদিকে বড় গোয়ালী মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ মফিজ উদ্দিন প্রধানের পরামর্শে দিনে প্রায় দুইশো শিক্ষার্থী স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে এবং রাতে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এখানে পুরস্কার বিতরণ ও মুনাজাত করেন মাদরাসা মুহতামিম হাফেজ মাওলানা নাজমুল হুদা, তত্বাবধান করেন কমপ্লেক্স পরিচালক মোঃ আতিকুর রহমান বিনতে মফিজ।




