slider

বোয়ালমারী ইউএনও’কে বিদায় সংবর্ধনা দিলেন গণমাধ্যম কর্মীরা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনকে বিদায়ী সংবর্ধনা দেন স্থানীয় গনমাধ্যম কর্মীরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ফুল দিয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক কোরবান আলীর সভাপতিত্বে ও অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটনের সঞ্চলনায় বক্তব্য রাখেন, ইউএনও মোশারেফ হোসাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গণমাধ্যমকর্মী কাজী আমিনুল ইসলাম, আমির চারু বাবলু, এন কে বি নয়ন, মহব্বত চৌধুরী, মো. নুরইসলাম মোল্যা, তৈয়বুর রহমান কিশোর। এ সময় উপজেলার সকল কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তৈয়বুর রহমান কিশোর
প্রতিনিধি
বোয়ালমারী, ফরিদপুর
তাং ১২.১২.২৩

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button