sliderরাজনীতিশিরোনাম

গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক নির্বাচনের দাবিতে সমাবেশ

আজ ১০ ডিসেম্বর ২০২৩ রোববার সকাল ১১:০০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভোটার মঞ্চ’ ও ‘জন্ম অধিকার বাস্তবায়ন সংস্থা’র যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, ভোটের অধিকার সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক নির্বাচনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ন্যাপ ভাসানীর চেয়ারম্যান ও ভোটার মঞ্চ’র আহ্বায়ক বঙ্গদ্বীপ মোস্তাক আহমেদ ভাসানী।

কৃষক সমিতির আহ্বায়ক চাষী মাসুমের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ তিসরী ইনসাফ দলের চেয়ারম্যান মোঃ মিনহাজ প্রধান, বাংলাদেশ কৃষক পার্টির সভাপতি আশরাফ হোসেন, বাংলাদেশ তিসরী ইনসাফ দলের নোয়াখালী জেলা আহ্বায়ক মো. ফিরোজ সহ ভোটার মঞ্চ’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সমাবেশে বঙ্গদ্বীপ মোস্তাক আহমেদ ভাসানী বলেন, এক তরফা সাজানো নির্বাচন স্থগিত করে সংলাপের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হোক। সর্বজনীন ভোটাধিকার মানবাধিকারেরই একটি গুরুত্বপূর্ণ অংশ।
প্রেস বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button