slider

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও জয়ীতাদের সম্মাননা প্রদান

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে বেগম রোকেয়া দিবস ২০২৩ ও আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ২০২৩ উপলক্ষে ৯ ডিসেম্বর শনিবার কটিয়াদী উপজেলা কমপ্লেক্স এর হল রুমে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও জয়ীতাদের মধ্যে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান ডাক্তার মুস্তাকুর রহমান আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ উপ জেলার অন্যান্য সরকারি কর্মকর্তা বৃন্দ। আলোচনা শেষে কয়েকজন জয়ীতাদের হাতে তাদের সম্মাননা তুলে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button