slider

কেরানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

শনিবার ৯ ডিসেম্বর সকাল ১১ টায় “উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই স্লোগান নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন,র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, কেরানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুল, কমিটির সদস্য ও কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সহ এসময় কমিটির অন্যান সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত আলোচনা সভা শুরুর আগে স্কাউট,গার্লস গাইড ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালির আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button