ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ৯

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে ডিজিটাল প্রযুক্তির মোবাইল ডিভাইস ও মুঠোফোন সহ ৯ জন পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।
(৮ ডিসেম্বর) শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা ঠাকুরগাঁও জেলার ৩৪টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ঠাকুরগাঁও জেলায় ডিজিটাল ডিভাইস এর মাধ্যমে পরীক্ষা জালিয়াতি করায় ডিজিটাল ডিভাইসসহ আসামী শ্রী টঙ্কুনাথ বর্মন (৩২), পিতা পঞ্চানন চন্দ্র, সাং- বাজে বকসা , থানা- রানীশংকৈল, ঠাকুরগাঁওকে পুলিশ লাইন্স স্কুল কেন্দ্র হতে, মোঃ সোহানুর রহমান (২৮), পিতা – মোঃ হুমায়ুন কবির, সাং – আলসিয়া, থানা- রানীশংকৈলকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে, মোঃ উমর ফারুক (২৯), পিতা- মোঃ আলিম উদ্দিন, সাং-পাটুয়াপাড়া, থানা–পীরগঞ্জ ঠাকুরগাঁও।
কালেক্টরেট স্কুল কেন্দ্র হতে, মোঃ আনোয়ার খালেদ (২৮), পিতা -মোঃ জামান আলী, সাং -আলোক সিপি, থানা – বালিয়াডাঙ্গীকে ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্র হতে এবং মোঃ আব্দুল আল নোমান (২৮), পিতা-মোঃ আকবর আলী, মাতা-রিনা খানম, সাং-আরাজি চন্দনচহট (মালিবস্তি) কে আউলিয়াপুর ইউনিয়নস্থ কচুবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে গ্রেফতার করা হয়।
এছাড়াও রোজিনা খাতুন (২৭), স্বামী- আজহারুল ইসলাম, সাং- মধুপুর থানা- রুহিয়া ও মোছাঃ হাসনা হেনা (৩০), পিতা আনিছুর রহমান, সাং- হরিনমারী, জেলা-ঠাকুরগাঁওদ্বয়কে ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র হতে এবং মোছাঃ আর্জিনা (৩০) স্বামী- সমীরুল ইসলাম সাং- নারায়ণপুর, থানা- পীরগঞ্জ। আরকে স্টেট উচ্চ বিদ্যালয় হতে পূর্বে প্রস্তুতকৃত উত্তর পত্রের কপিসহ গ্রেফতার করা হয় এবং মোঃ মনিরুল ইসলাম (২৮),পিতা-মোঃ এনামুল হক, সাং-বাজে বক্সা, বাচোর ইউপি, উভয় থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও তাদেরকে মোবাইলসহ আউলিয়াপুর ইউনিয়নস্থ কচুবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে গ্রেফতার করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির জানান, আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল শনিবার আদালতে প্রেরণ করা হবে।




