প্রবাস
দক্ষিণ কোরিয়ায় ঈদ

গত ৬ জুলাই দক্ষিণ কোরিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এথায়ান কেন্দ্রীয় মসজিদ ছাড়াও সারা কোরিয়াতেই স্থানীয় মসজিদে ঈদের জামাত হয়েছে।
ঈদের দিনটি ছিল কর্ম দিবস। যার ফলে যাদের দিনে কাজ ছিল তারা সকাল ৭টা ৩০ মিনিটে নামাজ পড়ে ৮টায় কাজে যোগ দিয়েছেন আর যারা রাতে কাজ করেছেন তারা সকাল ৯টা ৩০ মিনিটে দ্বিতীয় জামাতে নামাজ আদায় করেছেন।
নামাজ শেষে সেমাই, পোলাও খেয়ে ঈদের কিছুটা আমেজ আনার চেষ্টা করেছেন সবাই। এ দেশে বাংলাদেশের মতো ঈদ উপলক্ষে ছিল না কোনো সাজসাজ রব, কেনাকাটা, খাওয়া-দাওয়ার ধুম, সরকারি ছুটি। এসব কিছুই নেই কারণ এ দেশে ২%-এরও কম মুসলমান বাস করে। স্থানীয় অধিবাসীর ৫০% মানুষের কোনো ধর্মই নেই।
সুত্র: নয়াদিগন্ত




