খেলা

উইম্বলডন জিতে স্টেফি গ্রাফের পাশে সেরেনা

আবারো উইম্বলডন শিরোপা জিতলেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। এর মাধ্যমে সাবেক জার্মান সেনসেশন স্টেফি গ্রাফের ২২টি একক গ্রা-স্লাম শিরোপার রেকর্ড স্পর্শ করলেন ছোট উইলিয়ামস।
স্টেফির রেকর্ডে ভাগ বাসানোর দিন সেরেনা হারিয়েছেন আরেক জার্মান অ্যাঞ্জেলিক কারবারকে। একই দিন অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের ২৪টি গ্রান্ডস্লাম শিরোপার(একক ও যৌথ মিলে) রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি।
শনিবার উইম্বডলনের ফাইনালে সেরেনা ৭-৫, ৬-৩ সেটে হারিয়েছেন কারবারকে। গত জানুয়ারিতে কারবারের কাছে অস্ট্রেলিয়া ওপেনে ফাইনালে হারার প্রতিশোধ নেয়াটা অবশ্য খুব সহজ হয়নি সেরেনার জন্য। প্রথম সেটে দারুণ প্রতিদ্বন্দীতা করেছে টেনিস দুনিয়ার নতুন তারকা কারবার। তবে দ্বিতীয় সেটে আর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। প্রথমবারের মত উইম্বলডনে ফাইনাল খেলা কারবার হার মেনেছেন ৩৪ বছর বয়সী সেরেনার অভিজ্ঞতার কাছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button