slider

ঠাকুরগাঁওয়ে মাদক সহ গ্রেপ্তার -২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা বিভিন্ন থানা পুলিশ কর্তৃক নেশা জাতীয় মাদকদ্রব্য সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত (০১ ডিসেম্বর) ঠাকুরগাঁও ভূল্লী থানা পুুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন আউলিয়াপুর ইউনিয়নের অন্তর্গত মাদারগঞ্জ গ্রামস্থ জনৈক মোঃ হাসু, পিতা-আকবর আলী এর বাড়ীর পূর্ব পার্শ্বে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫ (পাঁচ) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ২০ (বিশ) গ্রাম গাঁজা উদ্ধারসহ আসামী মোঃ আব্দুর রাজ্জাক (২৮), পিতা-মোঃ রশিদুল ইসলাম, মাতা-মৃত আনোয়ারা বেগম, গ্রাম- সালন্দর পাঁচপীর ডাংগা, থানা-ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁও গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে ভুল্লী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামল রুজু করা হয়।
ঠাকুরগাঁও রাণীশংকৈল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন নেকমরদ ইউপির অন্তর্গত নেকমরদ বাজারস্থ এম প্লাস মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে এসয় ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামী মোঃ খোরশেদ আলম মুন্না (৩৪), পিতা মৃত আব্দুন সুফিয়ান, সাং-দক্ষিন সন্ধারই থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।

পুলিশ সুপার জানান জেলা সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁ জেলা পুলিশ সদা তৎপর রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button