slider

মানিকগঞ্জ-৩ মনোনয়ন জমা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মানিকগঞ্জ-৩ সাটুরিয়া আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। বুধবার বেলা ১১টার দিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন- জেলা আওয়ামী লীগ নেতা সুলতানুল আজম আপেল, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আ. মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ফজলুর রহমান, সম্পাদক মো. আফাজউদ্দিন মাস্টার।

জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চমবার নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের উল্লাসমুখর পরিবেশ ছিল উপজেলা পরিষদ চত্বর। উৎসবমুখর পরিবেশে বাদ্যযন্ত্রের তালে বাজছিল ‘জয় বাংলা বাংলার জয়’।

মনোনয়নপত্র জমা শেষে জাহিদ মালেক স্বপন স্থানীয় সাংবাদিকদের বলেন, সাটুরিয়ায় ব্যাপক উন্নয়ন কাজ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। উন্নয়ন অব্যাহত রাখতে ফের নৌকায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

সাটুরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিমউদ্দিন ভূঁইয়া বলেন, মানিকগঞ্জ পৌরসভা ও সদরের কিছু অংশ সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের ৩ লাখ ৫৮ হাজার ৪৫৯ ভোটার নিয়ে গঠিত মানিকগঞ্জ-৩ আসন। মোট কতজন প্রার্থী অংশ নিচ্ছেন জানা যাবে ৩০ নভেম্বর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button