আন্তর্জাতিক সংবাদ

এডেনে জোড়া গাড়ি বোমা হামলায় নিহত ৬

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বুধবার জোড়া গাড়ি বোমা হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।
সেনাবাহিনী একথা জানিয়েছে। এ ঘটনার জন্য ইসলামপন্থীদের দায়ী করেছে তারা।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
হামলাকারীরা ঘাঁটির প্রবেশপথে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায়। এর পর দ্বিতীয় গাড়িটি ঘাঁটিতে ঢুকে বিস্ফোরণ ঘটায়।
এই ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button