slider

নাটোরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

নাটোর প্রতিনিধি : ঢাকায় মহাসমাবেশের নামে পুলিশ হত্যা,সাংবাদিকদের ওপর হামলাসহ বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে নাটোরে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ। রোববার বেলা ১১টার দিকে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগ সভাপতি পিপি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সহ-সভাপতি সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন সাহা, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button