শিরোনামশীর্ষ সংবাদ
গুলশানের ঘটনায় কূটনীতিকদের ব্রিফ করলো সরকার

গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিট থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের পক্ষ ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহবুব আলী। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. শহিদুল হক উপস্থিত ছিলেন।
বিফ্রিয়ের শুরুতে গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, সুইজারল্যান্ড, তুরস্কের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের আবাসিক প্রতিনিধি (ইউএন), বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন দেশের মিশন প্রধানরা।



