রাশিয়াকে বিমানঘাঁটি ব্যবহার করতে দিতে পারে তুরস্ক

নিজেদের ইনজারলিক বিমানঘাঁটি রাশিয়াকে ব্যবহার করতে দিতে পারে তুরস্ক। এমন একটি আভাস দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেতলুভ চাভুওগ্লু।
তুরস্ক মনে করছে, তারা যদি রাশিয়াকে নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেয়, তাহলে সিরিয়ায় আইএস-এর মতো শক্তিকে নাজেহাল করা যাবে।
এ দিকে রাশিয়ার সঙ্গে তুরস্কের এমন সম্পর্ককে খুব একটা ভালো নজরে দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের উদ্দেশ্য জবাবও দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কেনো রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব নয়?’
মন্ত্রী আরো বলেন, ‘সন্ত্রাসবাদ আমাদের অভিন্ন শত্রু। নেতিবাচক ব্যাপারগুলো মোকাবেলা করার জন্য একসঙ্গে কাজ করাটা গুরুত্বপূর্ণ। আমরা সেটাই করছি।’
কিছুদিন আগে তুরস্ক ও রাশিয়ার দুই পররাষ্ট্রমন্ত্রী একসঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পরই মূলত এই ঘোষণা দিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
শুধু রাশিয়া নয়, সন্ত্রাসবিরোধী অভিযানে যে কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব করা যেতে পারে ঘোষণা দিয়ে তিনি আরো বলেন, ‘আইএস-এর বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা যেনো দেশকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। যারাই সন্ত্রাসবিরোধী যুদ্ধ করতে চায়, তুরস্ক তাদের জন্যই ইনজারলিক বিমানঘাঁটি খুলে দিবে।’



