আন্তর্জাতিক সংবাদশিরোনাম

কারাবন্দী সৌদি প্রিন্সেস বাসমাহ ও তার মেয়ে করোনা ঝুকিতে

করোনাভাইরাস আতঙ্কে কারাগারে দিনযাপন করছেন সৌদি আরবের প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদ বিন আব্দুল আজিজ। কারাগারে তার সাথে তার ২৮ বছরের মেয়েও করোনা সংক্রমণের ভয়ে আছেন। তারা যেই কারাগারে আছেন সেখানে ইতোমধ্যে করোনা সংক্রমণ হয়েছে বলে জানা গেছে।
বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, কোনো ধরনের অভিযোগ ছাড়াই মেয়েসহ এক বছর ধরে জেলে বন্দি আছেন ৫৬ বছর বয়সী প্রিন্সেস। মরহুম বাদশাহ সৌদ বিন আব্দুল আজিজের সর্ব কনিষ্ঠ সন্তান প্রিন্সেস বাসমাহ কারামুক্তির জন্য আবেদন জানালেও এতে সাড়া দেয়নি সৌদি কর্তৃপক্ষ।
জানা গেছে, প্রিন্সেস বাসমাহ ও তার মেয়ে সৌদি রাজধানী রিয়াদের আল-হাইর কারাগারে বন্দি আছেন। এর মধ্যে ওই কারাগারে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। প্রিন্সেস বাসমাহ ও তার মেয়ে করোনায় আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কায় আছেন তার পরিবার।
তবে এ বিষয়ে সৌদির কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত বছরের মার্চে রহস্যজনকভাবে ‘অদৃশ্য’ হয়ে যান প্রিন্সেস বাসমাহ। এর পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বাসমাহ সৌদি রাজপরিবারের রহস্যময় চরিত্র।
সৌদি রাজপরিবারের সদস্য প্রিন্সেস বাসমাহকে নারী অধিকার ও সাংবিধানিক রাজতন্ত্রের সমর্থক হিসেবে দেখা হয়।
গত মাসে এক টুইটে প্রিন্সেস বাসমাহ দাবি করেন, তাকে অপহরণের পর কোনো অভিযোগ ছাড়াই কারাগারে বন্দি করে রাখা হয়েছে। সঙ্গে তার ২৮ বছর বয়সী মেয়েও রয়েছেন।
তিনি আরো জানান, তার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। এ অবস্থায় তিনি মারাও যেতে পারেন। তাই তিনি সৌদির বাদশাহ ও যুবরাজের কাছে মুক্তির আবেদন জানান।
প্রিন্সেস বাসমাহর ওই টুইট পরে মুছে ফেলা হয়। দীর্ঘদিন ধরে কারাবন্দি বাসমাহর মুক্তির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র : এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button