কটিয়াদীতে দরিদ্র শিক্ষার্থী মুনের লেখাপড়ার দায়িত্ব নিলেন ইউএনও

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে গরিব ও অসহায় মেধাবী ছাত্রী ফারিয়া আহমেদ মুনের একাদশ শ্রেণীতে ভর্তির দায়িত্ব নিলেন সদ্য যোগদান কৃত কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। ২৬শে সেপ্টেম্বর মঙ্গলবার ওই শিক্ষার্থীকে ভর্তির প্রয়োজনীয় খরচ মেটাতে উপজেলার নিজস্ব তহবিল থেকে প্রয়োজনীয় নগদ অর্থ প্রদান করেন।
জানা যায় কটিয়াদী পৌর সদরের কামারকোনা গ্রামের হতদরিদ্র আহমদ আলী মনিরের বড় মেয়ে ফারিয়া আহমদ মুন। তাদের পরিবারের একমাত্র উপার্জন কম ব্যক্তি ছিলেন তার পিতা আহমদ আলী মনির। সম্প্রীতি তার মৃত্যুর পর সংসারের হাল ধরার কেউ নেই। এদিকে তার বড় মেয়ে অর্থ কষ্টে এইচএসসিতে ভর্তি হতে পারছে না। এ খবর শুনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, ফারিয়া আহমেদ মুনকে তার অফিসে ডেকে এনে তাকে কটিয়াদী সরকারি কলেজে ভর্তির ব্যবস্থা করেন এবং পরবর্তীতে পরিবারটিকে আরো আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনিশ্চিত ভবিষ্যতের সমস্যার নিরসনে, আশার আলো দেখতে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন শিক্ষার্থী ফারিয়া আহমেদ মুন।




