slider

ঝালকাঠিতে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

মোঃ রায়হান জোমাদ্দার,ঝালকাঠি : ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে বজ্রপাতে ইসাহাক হাওলাদার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর ) বিকেলে ধানের জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যান তিনি।

পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পোনাবালিয়া ইউনিয়নের ইছালীয়া গ্রামের ধানের বীজ রোপণ করছিলেন ইসাহাক হাওলাদার ।বিকাল ৪ টার দিকে বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এলাকার লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।রাতেই তাকে দাফন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button