বিবিধশিরোনাম

বাংলাদেশের সবচেয়ে বৃহৎ মসজিদে প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত

প্রথমবারের মতো বাংলাদেশের সবচেয়ে বৃহৎ মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান (রহ.) জামে মসজিদটি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এন-ব্লকে অবস্থিত। মসজিদটি এখনও নির্মাণাধীন রয়েছে।
তবে রোজার প্রথম দিন থেকেই মসজিদটিতে খতমে তারাবি আদায় করা হচ্ছে। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হলেও মসজিদে আজই প্রথমবারের মতো জুমার নামাজ আদায় করা হল।
১০তলা বিশিষ্ট ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান (রহ.) জামে মসজিদটির প্রতি ফ্লোরে রয়েছে প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা। সাথে থাকবে ১২০ ফুট উঁচু মিনার। কর্তৃপক্ষ বলছেন, নির্মাণ কাজ শেষ হলে এই মসজিদে একসাথে ৫০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন।
বিশাল এই মসজিদে থাকবে চারটি সিড়ি, একটি চলন্ত সিড়ি ও দু’টি লিফট। থাকবে অত্যাধুনিক অজুখানা ও নানা ধরনের সুযোগ-সুবিধা। মসজিদ নির্মাণে অত্যাধুনিক প্রযুক্তি অত্যাধুনিক টাইলস ব্যবহার করা হয়েছে।
বলা হচ্ছে, আয়তনের বিচারে এটি শুধু বাংলাদেশের নয়, বরং দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ একটি মসজিদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button